Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে। বাহিনীটির আধুনিকীকরণের অংশ হিসেবে সরকার ১০ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং বাহিনীটির আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, মাদক চোরাচালান দমন, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল ও পরিবেশ সংরক্ষণে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয় এবং এটি জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখে।

28 Apr 26 1NOJOR.COM

কোস্ট গার্ডে হেলিকপ্টার ও ১০ হাজার জনবল যুক্তের ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।