Web Analytics

হবিগঞ্জে চারটি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই শেষে ১৯টি বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন ত্রুটি ও অসম্পূর্ণ তথ্যের কারণে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

হবিগঞ্জ-১ আসনে এক প্রার্থীর হলফনামা ও স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল হয়। হবিগঞ্জ-২ আসনে তিন প্রার্থী অসম্পূর্ণ ভোটার তালিকা, মামলার তথ্য গোপন ও স্বাক্ষর না থাকার কারণে অযোগ্য ঘোষিত হন। হবিগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর ত্রুটিপূর্ণ আবেদন ও ট্যাক্স রিটার্ন না থাকায় মনোনয়ন বাতিল হয়। হবিগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর দলীয় মনোনয়নে গড়মিল, অসম্পূর্ণ তথ্য ও ব্যাংক হিসাবের প্রমাণ না থাকায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং অফিসার জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।

03 Jan 26 1NOJOR.COM

হবিগঞ্জে চার আসনে যাচাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।