Web Analytics

দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে খাতটির উন্নয়নে একক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। এ উদ্যোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে সমন্বয় করবে।

মন্ত্রী বলেন, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে এবং সাংস্কৃতিক পর্যটনের জন্য একক নীতিমালা প্রণয়নের কার্যক্রম নেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলেও তিনি জানান। সাম্প্রতিক মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং পর্যটন-সংস্কৃতি নিয়ে মালয়েশিয়ার কাজের আদলে দেশে প্রাথমিকভাবে কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটন খাতের জিডিপিতে বর্তমান ২ থেকে ৩ শতাংশ অবদান ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বলে মন্ত্রী জানান। প্রথম পর্যায়ে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এবং কক্সবাজার থেকে ময়নামতী পর্যন্ত বৌদ্ধ নিদর্শন বেছে নেওয়া হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্রকে এ উদ্যোগের আওতায় আনা হবে।

25 Aug 26 1NOJOR.COM

সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন যুক্ত করতে একক নীতিমালার উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।