Web Analytics

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে আবারও প্রশ্ন ওঠে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হাসিনার একাধিক সাক্ষাৎকারের সময়কাল নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এসব সাক্ষাৎকার বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

আরেক সাংবাদিক হাসিনার সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের উল্লেখ করেন যে, এ বছরের ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো বোঝাপড়া হয়নি। তিনি বলেছেন, সরকারের সঙ্গে এ বিষয়ে নেপথ্যে কোনো আলোচনাও চলছে না।

সাংবাদিকের প্রশ্ন অনুযায়ী, দেশে ফেরার ক্ষেত্রে হাসিনা ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা, আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে চেয়েছেন। এসব বিষয়ে তিনি ভারত সরকারকে কিছু জানিয়েছেন কি না জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়েও তার কিছু জানা নেই।

05 Sep 26 1NOJOR.COM

হাসিনার সাক্ষাৎকার ও দেশে ফেরা বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।