শারীরিক জটিলতা ও চিকিৎসার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো চিঠিতে তিনি জানান, তাঁর পদত্যাগ ১৪ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে পদত্যাগপত্রের একটি অনুলিপি পাওয়া গেছে।
তবে নির্বাচন কমিশনের গেজেটে তাঁর পদত্যাগ ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পদত্যাগপত্রে ওসমান ফারুক বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন। এই পরিস্থিতিতে নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে বলে জানান তিনি।
সিদ্ধান্তটিকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়াতে হওয়ায় তিনি গভীরভাবে মর্মাহত। স্পিকার, সংসদের সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষ হতাশ হবেন না বলে আশা প্রকাশ করেন তিনি। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদের কথা উল্লেখ করে স্পিকারকে ধন্যবাদ জানান এবং কিশোরগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব ও সেবা করার সুযোগকে সম্মান ও গৌরবের বিষয় বলেন।
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।