মাদারীপুরের শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল ২০২৬) তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আজিজুল মিয়া (৩১) ও মোকলেস রহমান (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ এপ্রিল রাতে ঢাকার একটি এলাকা থেকে ৭৫ ব্যারেল পামওয়েল তেল নিয়ে ঝিনাইদহের উদ্দেশে রওনা দেন ট্রাকচালক ইছরাফিল হোসেন ও তার সহকারী। পরদিন রাত ১২টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকটির গতিরোধ করে চালক ও সহকারীকে কুপিয়ে আহত করে ট্রাকটি ছিনতাই করে। পরে আহতদের শিবচরের বাখরেরকান্দি এলাকায় ফেলে যায় ডাকাতরা।
ঘটনার পর শিবচর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং লুণ্ঠিত ট্রাক ও নগদ অর্থ উদ্ধার করে।
শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি, দুইজন গ্রেপ্তার ও ট্রাকসহ নগদ টাকা উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।