Web Analytics

পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলে অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়। দস্যুরা জেলেদের পাঁচটি মোবাইল সেট ও একটি মাছ ধরার নৌকাও নিয়ে গেছে। ঘটনায় উপকূলের জেলে ও মহাজনদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

অপহৃতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে—রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। মহাজনদের ভাষ্য অনুযায়ী, তাদের বাড়ি খুলনার কয়রা এবং বাগেরহাটের শরণখোলা ও রামপাল উপজেলায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মহাজন জানান, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ট্রলারে করে এসে জেলেদের বহরে হামলা চালায়।

মহাজনদের দাবি, অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে চারজনকে নিয়ে যায় দস্যুরা। মোবাইল ও নৌকার সঙ্গে বিভিন্ন মালামালও লুট করা হয়। অপহৃতদের মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো দস্যু দল মহাজনদের সঙ্গে যোগাযোগ করেনি। দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে।

27 Sep 26 1NOJOR.COM

পূর্ব সুন্দরবনে চার জেলে অপহৃত; তাদের উদ্ধার ও অবস্থান শনাক্তে চেষ্টা চলছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।