Web Analytics

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রোববার পাঠানো দলের এক বিবৃতিতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় দলটি গভীর শোক প্রকাশ করেছে।

বিবৃতিতে এনসিপি জানায়, নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া যাত্রী থাকার আশঙ্কা অত্যন্ত উদ্বেগের বিষয়। দলটি নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। নিহতদের লাশ দ্রুত দেশে প্রত্যাবাসন এবং বিমান চলাচলে বিঘ্নে আটকে পড়া হজ ও ওমরাহযাত্রীসহ সব যাত্রীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার কথাও বলেছে দলটি। বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী ও বেসামরিক স্থাপনার নিরাপত্তা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে জরুরি কূটনৈতিক উদ্যোগের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।

12 Oct 26 1NOJOR.COM

রিয়াদ বিমানবন্দর হামলার পর জরুরি সহায়তা ও লাশ ফেরত চাইল এনসিপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।