Web Analytics

ভারত থেকে সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সিলেট সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়।

বিজিবি জানায়, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার সম্ভব নয়। তাই অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনগণের সচেতনতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার অনুরোধ জানানো হয়েছে।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত ফাঁড়িগুলোর মাধ্যমে ধারাবাহিকভাবে মাইকিং কার্যক্রম চলছে এবং অবৈধ পুশইন, মানবপাচার, মাদক ও পণ্য চোরাচালান রোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

06 Jun 26 1NOJOR.COM

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।