চলমান ইরান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রে নির্মিত যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই উদ্যোগকে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি নতুন করে দুটি স্কোয়াড্রন এফ-৩৫আই স্টেলথ ফাইটার জেট এবং এফ-১৫আইএ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়েছে, যা ভবিষ্যৎ প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির অংশ।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, আগামী এক দশকে ইসরাইল তার প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত ৩৫০ বিলিয়ন শেকেল (প্রায় ১১৮ বিলিয়ন মার্কিন ডলার) যোগ করবে। তিনি আরও বলেন, বিদেশি অস্ত্র নির্মাতাদের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরির দিকেও দেশটি এগোবে।
নেতানিয়াহু জানান, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলে ড্রোন হুমকি মোকাবিলায় সরকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে, তবে এই সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়। তিনি বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ইরান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কিনছে ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।