Web Analytics

বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ঘোষণা দিয়েছেন যে, বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে। শনিবার (৪ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুরে আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই, তবে ভবিষ্যতে নববর্ষ উদযাপন ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য, এটি কোনো রাজনৈতিক দলের নয়। কৃষক থেকে সাধারণ মানুষ সবাই এর আনন্দ উপভোগ করে। ভোট দেননি এমন মানুষের জন্যও সরকার সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মন্ত্রী আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

04 Apr 26 1NOJOR.COM

বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।