নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে একটি শর্টগান উঠেছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র অনুযায়ী, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ শর্টগানটি জালে আটকে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশকে জানানো হয়। থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন যে উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানার পুলিশের অস্ত্র। অস্ত্রটির বাঁট নম্বর ৬৫১।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। অস্ত্রটি কীভাবে পুকুরে পৌঁছাল এবং এত দিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আড়াইহাজারে পুকুরে মাছ ধরার জালে মিলল ২০২৪ সালে থানা থেকে লুট হওয়া শর্টগান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।