ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের একটি বিশাল তেলবাহী জাহাজ (ভিএলসিসি) ১৯ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। ট্র্যাকার্স ডটকম জানিয়েছে, জাহাজটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এড়িয়ে গেছে এবং এতে থাকা তেলের বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। এক সপ্তাহ আগে এটি শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল এবং বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ ছিল। ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধ ঘোষণা দেয়, তখন জাহাজটি ইরানের জলসীমায় ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, অন্তত ৫২টি জাহাজ অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে, তবে মার্কিন সামরিক বাহিনী বলছে, তারা ৪১টি ইরানসংশ্লিষ্ট জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, অবরোধ কার্যকর হচ্ছে এবং এর ফলে ইরান বিপুল রাজস্ব হারাচ্ছে ও তেল মজুতের সীমাবদ্ধতার মুখে পড়তে পারে।
মার্কিন অবরোধ এড়িয়ে এশিয়ায় ২২ কোটি ডলারের তেল পাঠাল ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।