Web Analytics

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্স জানিয়েছে, কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপের পাইপ দিয়ে নির্গত ভূগর্ভস্থ গ্যাসের আগুন আরও সাত দিন জ্বলতে পারে। মঙ্গলবার রাতে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন ঘটনাস্থল পরিদর্শনের পর বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম এ তথ্য জানান। আপাতত আগুন না নিভিয়ে গ্যাস নির্গমন ও আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে।

বাপেক্সের মতে, এখন আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভের অন্য কোনো স্থান দিয়ে গ্যাস বের হয়ে সেখানে আগুন জ্বলে উঠতে পারে। তাই আগুনের উৎপত্তিস্থলের চারপাশের ২০০ মিটারের মধ্যে থাকা মানুষ ও ঘরবাড়ি সরিয়ে নেওয়া এবং কাঁটাতারের বেড়া দিয়ে এলাকা নিরাপদ করার পরামর্শ দেওয়া হয়েছে। আগুনের শিখা ও তীব্রতা দেখে গ্যাস থাকার সম্ভাবনা মনে হলেও পরীক্ষাগারের ফল পাওয়ার আগে বিষয়টি নিশ্চিত করা যাবে না।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহর বাড়িতে তিন দিন ধরে গভীর নলকূপ স্থাপনের খনন চলছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় প্রায় এক হাজার ফুট গভীরে খননের সময় গ্যাস বের হতে শুরু করে এবং পরে আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও সেনাবাহিনীর ফায়ার টিম কাজ করলেও অব্যাহত গ্যাস নির্গমনের কারণে আগুন নিয়ন্ত্রণে আসেনি। বাপেক্সের টেকনিশিয়ানরা নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠাবেন।

28 Oct 26 1NOJOR.COM

উখিয়ার নলকূপের গ্যাসের আগুন আরও এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখবে বাপেক্স

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।