প্রধানমন্ত্রী তারেক রহমান ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার লন্ডন থেকে দেশে ফেরার পর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদের বাইরে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান একই মসজিদের মহিলা অংশে নামাজ আদায় করেন।
কুশল বিনিময়ের সময় এক শিশু প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে, “আংকেল আপনি রোজা রাখেন?” প্রধানমন্ত্রী হাসিমুখে উত্তর দেন, “আমি তো রোজা রাখি।” তিনি শিশুদের সঙ্গে হাত মেলান, কারও মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন, “তোমরা রোজা রাখো?” শিশুরা একসঙ্গে জানায়, “আমরাও রোজা রাখি।” একজন শিশু জানায়, সে আজকেরটা বাদে সব রোজা রেখেছে, আরেকজন বলে, সে সবগুলো রোজা রেখেছে। প্রধানমন্ত্রী তাদের প্রশংসা করেন।
এই সময় সেখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়। পরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী মসজিদ থেকে বেরিয়ে শিশুদের বিদায় জানিয়ে “আল্লাহ হাফেজ” বলেন, শিশুরাও তার কাছে দোয়া চায়।
বনানীতে নৌ সদর দপ্তরের মসজিদে জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।