Web Analytics

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজারের পুকুরঘাটে কুমিরের মুখে কুকুর তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঘাটের সিঁড়িতে পড়ে থাকা কুকুরটির দিকে কুমির এগিয়ে এসে কামড়ে ধরে পানিতে ডুব দেয়। ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থীরা কেউ উদ্ধার করতে না গিয়ে দৃশ্যটি দেখছিলেন, যা নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয়রা জানান, কুকুরটি তিন-চার দিন ধরে আক্রমণাত্মক আচরণ করছিল এবং মাজার এলাকায় লোকজনকে কামড়াচ্ছিল। স্থানীয়দের ধাওয়ার মুখে কুকুরটি পুকুরের সিঁড়িতে চলে আসে। পাশের বাসিন্দা রাসেল ও নারী খাদেম বিনা বলেন, কুকুরটিকে কেউ কুমিরের খাবার হিসেবে দেয়নি, বরং ঘটনাটি কাকতালীয়ভাবে ঘটেছে। তারা অভিযোগ করেন, ফেসবুকে ভুল তথ্য ছড়ানো হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন জানান, জেলা প্রশাসক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি ঘটনাটি যাচাই করছে এবং তদন্ত শেষে প্রকৃত তথ্য জানানো হবে।

11 Apr 26 1NOJOR.COM

বাগেরহাট মাজারে কুমির-কুকুর ঘটনার ভিডিও ভাইরাল, প্রশাসনের তদন্ত শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।