Web Analytics

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

নাসিমুল গনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়নিষ্ঠার উদাহরণ টেনে বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই সচিবালয়ে আসেন এবং অনেক সময় প্রটোকল ছাড়াই যানজট এড়াতে ভোরে অফিসে পৌঁছান। এতে কর্মকর্তাদের মধ্যে সময় সচেতনতা ও ইতিবাচক চাপ তৈরি হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সচিবালয়ে নিজস্ব অফিস রয়েছে এবং তিনি চাইলে যেকোনো দিন সেখানে কাজ করতে পারেন।

প্রশাসনিক রদবদল প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সময় ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি আরও জানান, মন্ত্রিসভার বৈঠক এখন থেকে প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

26 Feb 26 1NOJOR.COM

সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে না এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।