Web Analytics

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে দিনাজপুর থেকে কুমিল্লা ও ফেনীগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ওপরে থাকা ১৩ শ্রমিকের মধ্যে কয়েকজন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা সবাই কাজের সন্ধানে দিনাজপুর থেকে রওনা হয়েছিলেন।

আহতদের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন হেল্পার। মূল চালক মেঘনা ব্রিজ টোলপ্লাজায় এসে হেল্পারের হাতে স্টিয়ারিং তুলে দেন বলে তারা জানান। হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকটি রাস্তা থেকে নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণেই ট্রাকটি উল্টে যায়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।

14 Apr 26 1NOJOR.COM

দাউদকান্দিতে ট্রাক উল্টে ৭ শ্রমিক নিহত, হেল্পারের হাতে স্টিয়ারিং ছিল অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।