Web Analytics

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং ‘র‌্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার জারি হওয়া এ নির্দেশনায় শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‌্যাগ ডে’র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন এবং প্রচারপত্র বিতরণের মাধ্যমে রাতে পড়াশোনার বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাউশির আওতাধীন জেলাগুলোকে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ এবং রাতের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উদ্যোগের অগ্রগতির তথ্য পাঠাতেও বলা হয়েছে।

14 Oct 26 1NOJOR.COM

রাতে পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে অভিভাবক সম্পৃক্ততার নির্দেশ মাউশির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।