Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করেছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও কোস্ট গার্ড সদর দফতরে অনুষ্ঠিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড সদস্যদের নিরপেক্ষতার বিষয়ে সরকার কোনো শৈথিল্য দেখাবে না। উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং রোহিঙ্গা সংকট নিরসনে বাহিনীর অবদানও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫৮৫ জন কোস্ট গার্ড সদস্য রয়েছেন। অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন সদস্যকে পদক প্রদান করা হয়।

03 Feb 26 1NOJOR.COM

স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক সম্পৃক্ততা সহ্য করা হবে না

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।