চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে এক ইটভাটা মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) ব্যবসায়ী মো. শফিউল আলম চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় চেয়ারম্যান, তার সহযোগী আলাউদ্দিন এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ১১ ফেব্রুয়ারি সকালে বিবাদীরা শফিউলের এন এস ব্রিকফিল্ডে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চার দিনের সময় দিয়ে চলে যান। পরে ১৫ ফেব্রুয়ারি বিকেলে তারা আবারও এসে একই দাবি জানায় এবং শফিউলকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করে। চাঁদা না পেয়ে তারা ইঞ্জিন ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ভূজপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার মামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।