Web Analytics

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি পথসভায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় অন্তত তিনজন আহত হন। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জানানো হয়, মাসউদের বক্তব্য চলাকালে বিএনপি সমর্থিত ব্যক্তিরা সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে রয়েছেন তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদ এবং আরও একজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এনসিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচনি পরিবেশ নষ্ট ও ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

01 Feb 26 1NOJOR.COM

হাতিয়ায় হান্নান মাসউদের নির্বাচনি সভায় ইটপাটকেল নিক্ষেপে আহত তিনজন

Person of Interest

logo
No data found yet!