আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে সহযোগিতা জোরদারে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান। ইরানের রাজধানী তেহরানে সোমবার চার দেশের প্রতিনিধিদের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে ইসরাইলের কর্মকাণ্ড এবং ফিলিস্তিন ও লেবাননের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্কের প্রতিনিধিত্ব করেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন, সৌদি আরবের পক্ষে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পাকিস্তানের পক্ষে সেনাপ্রধান আসিম মুনির। আঞ্চলিক সংকট ও নিরাপত্তা পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠককে দেখা হচ্ছে।
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে আলোচনা চালিয়ে যাবে চার দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।