Web Analytics

জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক চার দিনের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এসব কর্মসূচির মধ্যে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, সাধারণ পরিষদসংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং জাতিসংঘের সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান ছিল।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, বৈঠকগুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তির বিষয় গুরুত্ব পেয়েছে। জেপি মরগান চেজ আয়োজিত প্রাতরাশ বৈঠকে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিন দেশই তাঁকে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে মাহদী আমিন জানান। ডা. জুবাইদা রহমান আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং চারটিতে বক্তব্য দেন। চার দিনে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা প্রায় ৮০টি কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

26 Sep 26 1NOJOR.COM

নিউইয়র্কে চার দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।