বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেছেন, ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কথিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে। বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
জোটটি দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং জানমালের ক্ষয়ক্ষতির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। মামুনুল হক ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান এবং সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার কথা বলেন।
মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন জাতীয় ঐক্যের ভিত্তি। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠকে জননিরাপত্তা ও সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। জোটের নেতারা জানান, তারা জনগণের সঙ্গে থেকে দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন।
নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহতে জনগণকে সঙ্গে নিয়ে থাকার ঘোষণা ১১ দলীয় জোটের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।