Web Analytics

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন যুবদলনেতা এনআরবি মামুন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার বক্তব্য নেওয়া হয়। মামুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী এবং যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান।

তার জবানবন্দি অনুযায়ী, ২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলনে ১২ জুলাই থেকে যোগ দেন তিনি। ১৯ জুলাই জালকুড়িতে শামীম ওসমান, অয়ন ওসমান ও আজমেরী ওসমানসহ সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায় বলে অভিযোগ করেন মামুন। তিনি বলেন, রাবার বুলেটে তিনি আহত হন এবং তার পাশে থাকা আদিল ও ইয়াসিন গুলিতে নিহত হন।

মামুন আরও বলেন, ২১ জুলাই মা হাসপাতালের সামনে এবং ৫ আগস্ট চাষাড়া মোড়ে তাদের ওপর হামলা হয়। তার দাবি, ৫ আগস্ট অয়ন ওসমানের গুলিতে স্বজন নামে এক যুবক আহত হন; পরে ৬ আগস্ট তিনি স্বজনের মৃত্যুর খবর পান। মামুন অভিযোগ করেন, আহত স্বজনকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি এবং জড়িতদের বিচার দাবি করেন।

28 Jul 26 1NOJOR.COM

নারায়ণগঞ্জের মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।