Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন গত নয় মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৩১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। মঙ্গলবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন বা ২৮ বিজিবির মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১,২০৪ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযানগুলো চালানো হয়। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীন ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও কঠোর টহল চালিয়েছে। জব্দ অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার।

মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা, বিদেশি মদ ও বিয়ার, ফেনসিডিল, যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদক ও চোরাচালানসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০৫ জনকে আটক করা হয়েছে। অবৈধ পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে বিজিবি ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালুও জব্দ করেছে।

30 Sep 26 1NOJOR.COM

নয় মাসে ৯৩১ কোটি ২৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দের তথ্য বিজিবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।