Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব সরাসরি ভোটে না তুলে বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত পরিষদের এ সিদ্ধান্তে বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেওয়া অভিশংসন উদ্যোগ আপাতত স্থগিত হলো এবং এর ভবিষ্যৎ এখন কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

দলীয় অবস্থানের ভিত্তিতে হওয়া ভোটে প্রস্তাবটি ২১১-২০৪ ভোটে পাস হয়। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এই সিদ্ধান্তকে হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় ও মার্কিন সেনাদের জন্য ‘পূর্ণ বিজয়’ বলে উল্লেখ করেন। তিনি প্রস্তাবগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, বিচার বিভাগীয় কমিটিতে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হলে এই অপ্রয়োজনীয় বিতর্কের অবসান হবে।

আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে। ফলে কমিটি শুনানি করবে কি না, অভিযোগ তদন্ত করবে কি না বা প্রস্তাবটি পরবর্তী ধাপে এগোবে কি না, তা নির্ধারণের ক্ষমতা তাদের হাতে। বর্তমান নেতৃত্বে উদ্যোগটির অগ্রগতির সম্ভাবনা কম। হেগসেথকে এখন কোনো তাৎক্ষণিক অভিশংসন ভোট বা সিনেটের বিচারের মুখোমুখি হতে হচ্ছে না, তবে জানুয়ারিতে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতি বদলাতে পারে।

11 Nov 26 1NOJOR.COM

হেগসেথের অভিশংসন প্রস্তাব কমিটিতে পাঠিয়ে আপাতত উদ্যোগ থামালেন রিপাবলিকানরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।