মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরান অনেকাংশে ‘প্রস্তর যুগে’ ফিরে গেছে। মার্কিন গণমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং দেশটির শক্তি প্রায় নিঃশেষিত।
ট্রাম্প বলেন, ইরানের ১৫৯টি যুদ্ধজাহাজ এখন সমুদ্রের নিচে এবং ২০০টি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরও জানান, ইরানের রাডার, বিমানবিধ্বংসী ব্যবস্থা ও অস্ত্র তৈরির ক্ষমতা প্রায় ৮৪ শতাংশ ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, চার মাস আগের তুলনায় ইরান এখন সম্পূর্ণ ভিন্ন একটি দেশ।
তিনি বলেন, মাত্র চার মাসে যুক্তরাষ্ট্র ইরানকে এক ভিন্ন যুগে ফিরিয়ে দিয়েছে, যদিও দেশটির হাতে এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও সীমিত সামরিক সক্ষমতা রয়েছে। ট্রাম্প ইরানকে ‘মধ্যপ্রাচ্যের গুন্ডা’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা তার সঙ্গে ‘গুন্ডামি’ করতে পারেনি।
ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে গেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।