ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়া এখন কেবল ‘সময়ের ব্যাপার মাত্র’। ইসরাইলি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ সম্ভাবনা বিবেচনায় নিয়ে দেশকে বিকল্প অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতে ইসরাইলকে বিপুল বার্ষিক মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভর করতে না-ও দেওয়া হতে পারে।
সম্ভাব্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় ব্লকচেইন প্রযুক্তিসহ বিকল্প আর্থিক ব্যবস্থার পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। গাজায় ইসরাইলের সামরিক অভিযান, অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় পশ্চিমা দেশগুলোতে ইসরাইলবিরোধী সমালোচনা বেড়েছে। যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ অবৈধ ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, নেতানিয়াহুর সরকার পুনর্নির্বাচিত হলে মার্কিন নিরাপত্তা সহায়তা বন্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়তে পারে, যা অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ে চাপ ফেলবে। ইয়ার গোলান আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলগত জোট রক্ষার আহ্বান জানিয়েছেন। ২০১৬ সালের চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ১০ বছরে ইসরাইলের ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা পাওয়ার কথা; তবে ওয়াশিংটন এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।
মার্কিন সামরিক সহায়তা বন্ধের সম্ভাবনায় বিকল্প ব্যবস্থার প্রস্তুতির কথা বললেন নেতানিয়াহু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।