Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। ইসরাইলি কর্মকর্তারা মনে করছেন, এই চুক্তি তাদের দীর্ঘদিনের নিরাপত্তা ও সামরিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরানের ধর্মীয় শাসনব্যবস্থাকে দুর্বল করা এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটকে শক্তিশালী করার লক্ষ্যে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে একমত ছিলেন, কিন্তু এখন যুক্তরাষ্ট্র সংঘাত থেকে সরে আসতে চাইছে, ফলে দুই নেতার কৌশলগত লক্ষ্য ভিন্ন হয়ে পড়েছে।

ইসরাইলি কর্মকর্তারা এই চুক্তিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন এবং আশঙ্কা করছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি তাদের সামরিক পদক্ষেপ সীমিত করবে। পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজার বাফার জোনে ইসরাইলি সেনা অনির্দিষ্টকালের জন্য থাকবে।

আগামী নির্বাচনের আগে নেতানিয়াহু রাজনৈতিক চাপে পড়েছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে তিনি এতদিন রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করলেও বর্তমান পরিস্থিতি সেই অবস্থানকে দুর্বল করে দিয়েছে।

16 Jun 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্কে নতুন টানাপোড়েন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।