পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি জানান, তিস্তা অববাহিকার মানুষের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষায় রয়েছে। শুক্রবার লালমনিরহাটের তিস্তা নদী পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে এবং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।