জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৭ বছর দেশে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, যারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশী সম্পদ আমদানি করার ব্যবস্থা করেছিল। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহারের প্রতিশ্রুতিবদ্ধ। দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি জানান, সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে কাজ করছে।
এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভা করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
দিনাজপুর পরিদর্শনে দেশীয় সম্পদে গুরুত্ব দেওয়ার ঘোষণা জ্বালানি মন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।