Web Analytics

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি পরিকল্পিত ও বহুস্তরীয় নীলনকশার আশঙ্কা প্রকাশ করেছে একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার লক্ষ্য নির্বাচন বানচাল করা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলোর সংঘাতকে রক্তক্ষয়ী রূপ দেওয়া এবং পুরো প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করে তোলা। সীমান্ত পারের নেটওয়ার্ক, পলাতক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের সম্পৃক্ততা এবং উগ্রবাদী গোষ্ঠীর অংশগ্রহণের তথ্যও পাওয়া গেছে। অনলাইন গুজব, ভুয়া ভিডিও ও অর্থের বিনিময়ে সহিংসতা উসকে দেওয়ার আশঙ্কা রয়েছে।

গোয়েন্দা তথ্যে নির্বাচনের আগে একটি ‘ক্রিটিক্যাল ফেজ’ নির্ধারণ করা হয়েছে, যেখানে টার্গেট কিলিং, সাম্প্রদায়িক উত্তেজনা ও রাজনৈতিক সমাবেশে হামলার ঝুঁকি রয়েছে। জেএমবির ১০৩ জন পলাতক সদস্যকে ঘিরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সরকার সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর নয় লাখের বেশি সদস্য মোতায়েন করেছে এবং ড্রোন ও এআই প্রযুক্তি ব্যবহার করে নজরদারি জোরদার করেছে।

রাজনৈতিক দলগুলোকে সংযমী থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং নাগরিকদের যাচাই ছাড়া তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

05 Feb 26 1NOJOR.COM

জাতীয় নির্বাচন ঘিরে অস্থিতিশীলতার নীলনকশা নিয়ে গোয়েন্দা সংস্থার সতর্কতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।