Web Analytics

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ আগের চলমান মামলার সঙ্গে যুক্ত করে তদন্তের সিদ্ধান্ত ও সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক ও মুখপাত্র মো. আকতারুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, নাসিমের বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহার, সরকারি ও বেসরকারি জমি দখল, সরকারি নিয়োগে অনিয়ম এবং পদ বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। নিজের ও পরিবার-পরিজনের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে দুদক তদন্তের পরিধি বাড়িয়েছে। নতুন অভিযোগগুলো নোয়াখালীতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে চলমান আগের মামলার সঙ্গে সংযুক্ত করে অধিকতর বিস্তারিত তদন্তের সুপারিশ করা হয়েছে। দুদকের দায়িত্বশীল সূত্র বলেছে, অনুসন্ধানে নামে-বেনামে সম্পত্তি অর্জন, জমি দখল, নিয়োগ জালিয়াতি, ঘুষ গ্রহণ, দলীয় পদ বিক্রি এবং অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ উঠে এসেছে।

08 Sep 26 1NOJOR.COM

আলাউদ্দিন নাসিমের নতুন অভিযোগ আগের মামলার সঙ্গে যুক্ত করে তদন্ত বাড়াল দুদক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।