Web Analytics

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ইসরাইলের ক্রমবর্ধমান হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ পরিকল্পনার অভিযোগে জর্ডান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মিডল ইস্ট আইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জর্ডানের রাজপরিবারের ঐতিহাসিক তত্ত্বাবধানের দায়িত্ব কেড়ে নিয়ে ইসরাইল মসজিদের ইমাম ও কর্মকর্তাদের নিয়োগ এবং খুতবার বিষয়বস্তু নিয়ন্ত্রণ করবে। যদিও একজন মার্কিন কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন, জর্ডান এটিকে তাদের সার্বভৌম দায়িত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকেই আল-আকসা কমপ্লেক্সে তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা চলছে। ২০০০ সালে এরিয়েল শ্যারনের অভিযানের পর থেকে ইসরাইল ধীরে ধীরে জর্ডানের কর্তৃত্ব খর্ব করছে। সম্প্রতি ইসরাইলি বাহিনী কমপ্লেক্সে পুলিশ স্টেশন স্থাপন করেছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় এখন ইসরাইলি আগ্রাসনের মুখে প্রতিরোধ ও সংঘাতের ঝুঁকির মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি হামলার কারণে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, আল-আকসার স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা হলে তা বৃহত্তর ধর্মীয় সংঘাতে রূপ নিতে পারে, যা জর্ডানসহ সমগ্র মুসলিম বিশ্বকে প্রভাবিত করবে।

15 Jun 26 1NOJOR.COM

আল-আকসা নিয়ন্ত্রণে ইসরাইলি হস্তক্ষেপ ও যুক্তরাষ্ট্র-ইসরাইল ষড়যন্ত্রে জর্ডানের সতর্কবার্তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।