Web Analytics

ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজনে আজ শুরু হয়েছে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬। ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের উপস্থাপনায় এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক উৎসব আগামীকাল শেষ হবে। ২৪টি দেশের নির্মাতাদের জমা দেওয়া ১৩১টি চলচ্চিত্রের মধ্য থেকে ছয়টি বিভাগে ২৫টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়। এবারের বিভাগগুলো হলো শর্ট ফিল্ম, ওয়ান মিনিট, ভার্টিক্যাল ফিল্ম, ওপেন ডোর, সিটিজেন জার্নালিজম এবং আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড। প্রথম দিনের প্রদর্শনী ইউল্যাব ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিনের প্রদর্শনী স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার)-এ অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো যুক্ত হওয়া সিটিজেন জার্নালিজম বিভাগে সামাজিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন, বাস্তব সমস্যা ও প্রান্তিক মানুষের গল্প তুলে ধরা চলচ্চিত্র প্রদর্শিত হবে। আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে চলচ্চিত্রের পেছনের কোনো দক্ষ ক্রু সদস্যকে।

31 Jan 26 1NOJOR.COM

২৪ দেশের ২৫টি চলচ্চিত্র নিয়ে শুরু হলো ঢাকা মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।