রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এসকে টাওয়ার বা এসকে শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে লাগা আগুন বৃহস্পতিবার নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস তিনটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ করে। বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগে এবং তিনটি ইউনিট কাজ করে তা নিয়ন্ত্রণে আনে।
এদিকে ধানমন্ডি-২৭ নম্বরে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে লাগা আগুনও নিয়ন্ত্রণে এসেছে। ওই আগুনের প্রাথমিক কারণ, কোনো হতাহত হওয়ার তথ্য এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তখনও জানা যায়নি।
মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।