অধ্যাপক ড. জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং পরে তা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্র।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়। এরপর ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে চেয়ারম্যান করা হয়। গত বছরের জুলাইয়ে তার পদত্যাগের পর জুবায়দুর রহমান নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন এবং চেয়ারম্যানের দায়িত্ব নেন। দশ মাস পর তিনিও পদত্যাগ করেছেন।
১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন জুবায়দুর রহমান। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর।
দশ মাস দায়িত্ব পালনের পর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।