২০২৬ সালের ৯ জুলাই বৃহস্পতিবার রাতে দীর্ঘ কর্মব্যস্ত দিনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। দিনভর মন্ত্রিপরিষদ বৈঠকসহ নানা সরকারি কর্মসূচি শেষে তিনি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সময় কাটান। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয় এবং সংসদ অধিবেশন সরাসরি দেখার অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি শিক্ষকদেরও ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে।
এবারের সফরে লালমাই উপজেলার ৪৫টি প্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী ও ৪৩ জন শিক্ষক অংশ নেন। তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এলডি হল, গ্রন্থাগারসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন।
দীর্ঘ কর্মব্যস্ত দিনের শেষে কুমিল্লার শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।