Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন দুর্গম পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় সড়ক যোগাযোগ এবং জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে কাজ করছে। রাঙ্গামাটি ও বান্দরবানের প্রত্যন্ত জনপদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৬ সালে রাজস্থলী প্রকল্প ক্যাম্প স্থাপনের মাধ্যমে কাজের শুরু হয় এবং ২০১৯ সালের ৩ জুলাই রাজস্থলী-দুমদুমিয়া-ফারুয়া-বিলাইছড়ি সাইচল-বড়থলি-থেগামুখ সীমান্ত সড়ক নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

১৩০ কিলোমিটার সড়ক প্রকল্পের প্রথম পর্যায়ে ৭৬ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্টের কাজ শেষ হয়েছে বলে ২৬ ইসিবি জানিয়েছে। বগাখালী থেকে করল্লাছড়ি পর্যন্ত ২৮ কিলোমিটার সড়কের কাজ চলছে। করল্লাছড়ি থেকে থেগামুখ পর্যন্ত ২৬ কিলোমিটার এবং উদয়াবাদ থেকে থলিপাড়া পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের কাজ শিগগির শুরু হওয়ার কথা রয়েছে। সড়কের সঙ্গে ব্রিজ, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা ও রিটেইনিং ওয়ালও নির্মাণ করা হয়েছে।

২৬ ইসিবি তিনটি যাত্রী ছাউনি, চারটি প্রাথমিক বিদ্যালয় ও নয়টি নিরাপদ পানির উৎস স্থাপন করেছে এবং ৭০ হাজার ৬৮০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেছে। সোমবার বিলাইছড়ির সাইচল প্রকল্প ক্যাম্পসংলগ্ন গাছবাগান পাড়ার একটি বৌদ্ধ বিহার সংস্কারের জন্য আট বান টিন অনুদান দেওয়া হয়।

05 Nov 26 1NOJOR.COM

দুর্গম পার্বত্য এলাকায় সড়ক, শিক্ষা ও জনসেবা সম্প্রসারণে ২৬ ইসিবির কার্যক্রম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।