শনিবার দুপুরে কুমিল্লায় পথসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। দুপুর পৌনে ২টায় তিনি যাত্রা শুরু করেন এবং চাঁদপুর জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও স্থানীয় কর্মসূচিতে অংশ নেন।
সূচি অনুযায়ী, তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন। এরপর দুপুর আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটে বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
বেলা ৩টায় তিনি চাঁদপুর সার্কিট হাউসে বিরতি নেবেন, বিকেল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকায় ফিরে সফর শেষ করবেন।
চাঁদপুরে খাল পুনঃখনন উদ্বোধন ও বিএনপি সভায় অংশ নিচ্ছেন তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।