চলমান যুদ্ধাবস্থার মধ্যে প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় দেশকে একে অপরের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। পাশাপাশি এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করা হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংলাপ এগিয়ে নিতে তেহরান প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতেও ইরান ভূমিকা রাখতে চায়।
এই আহ্বান এমন এক সময়ে এসেছে যখন অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং ইরান নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে।
পাকিস্তান ও আফগানিস্তানকে সংযমের আহ্বান জানিয়ে সংলাপে সহায়তার প্রস্তাব ইরানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।