হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, চলতি বছরের শুরুতে দক্ষিণ লেবাননে সাংবাদিক আমাল খলিলকে হত্যা এবং ক্যামেরাম্যান জয়নাব ফারাজকে আহত করা ইসরাইলি বিমান হামলা পরিকল্পিত ছিল এবং এটি যুদ্ধাপরাধ। লেবাননের সংবাদমাধ্যম আল আখবারের সাংবাদিক খলিল ২২ এপ্রিল দক্ষিণের শহর আত-তিরিতে ইসরাইলি আগ্রাসন নিয়ে প্রতিবেদন করার সময় নিহত হন।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, লেবাননে জাতিসংঘ মিশন ও রেড ক্রসের অনুরোধসহ বিভিন্ন প্রমাণ থেকে বোঝা যায়, ইসরাইলি বাহিনী যে ভবনে হামলা চালিয়েছিল সেখানে সাংবাদিকরা অবস্থান করছিলেন—এ কথা তারা জানত। হামলায় খলিল নিহত এবং ফারাজ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এইচআরডব্লিউ আরও জানায়, ইসরাইলি বাহিনী উদ্ধারকারী দলকে সাংবাদিকদের অবস্থানে পৌঁছাতে বাধা দিয়েছিল; সে সময় খলিল সম্ভবত জীবিত ছিলেন। সংস্থাটির রামজি কাইস বলেন, সংগৃহীত তথ্য থেকে স্পষ্ট যে ইসরাইলি সামরিক বাহিনী জানত, অথবা জানা স্বাভাবিক ছিল, খলিল ও ফারাজ বেসামরিক নাগরিক; তবু তাদের ওপর হামলা চালানো হয় এবং ঘণ্টার পর ঘণ্টা প্যারামেডিকদের উদ্ধারকাজে বাধা দেওয়া হয়।
এইচআরডব্লিউ বলেছে, আমাল খলিলকে হত্যা করা ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।