Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও শিশুবান্ধব করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে জাপানের শিক্ষাব্যবস্থার সফল অভিজ্ঞতা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা চাওয়া হয়েছে। বুধবার ঢাকায় সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন কারিকুলামে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নাগরিক শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাপানের নাগরিক শিক্ষা মডেল অনুসরণ করে শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ স্থাপন করা হবে, যাতে গণিত শিক্ষা আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর হয়। এ বিষয়ে জাইকার কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসনব্যবস্থা পর্যালোচনা করছে, যাতে মাঠ পর্যায়ের অফিসগুলোর জবাবদিহি ও কর্মদক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়।

24 Jun 26 1NOJOR.COM

জাপানের সহায়তায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় আধুনিকায়ন উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।