Web Analytics

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে মূল নকশা অনুযায়ী আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদনহীন কাউন্টার উচ্ছেদ করে টার্মিনাল ব্যবহারে বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জানানো হয়, টার্মিনালের ছয়টি ব্লকের ১১০টি টিকিট কাউন্টার ন্যায্যতার ভিত্তিতে পুনর্বিন্যাস করা হবে। অবৈধ দোকানপাট উচ্ছেদ, ফ্লাইওভার ব্যবহারে সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেনেজ উন্নয়ন ও পরিত্যক্ত বাস সরানোর উদ্যোগ নেওয়া হবে। যাত্রীসেবায় আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, বিশ্রামাগার, পরিষ্কার টয়লেট, পুলিশ ফাঁড়ি ও নিয়ন সাইনবোর্ড স্থাপন করা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে টার্মিনালের পূর্ণ ব্যবহার অপরিহার্য। সরকার, মালিক ও শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করা হবে।

13 May 26 1NOJOR.COM

ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা আনতে সায়েদাবাদ টার্মিনাল আধুনিকায়নের সিদ্ধান্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।