Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, দেশটি প্রতিবেশী রাষ্ট্রগুলোর জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সম্মান করে। তবে ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে সংস্থাটি। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মন্তব্যের পর এই বিবৃতি আসে। তিনি বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে তাদের ওপর কোনো আক্রমণ চালানো হবে না। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, যদি শত্রুতামূলক কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী স্থল, সমুদ্র ও আকাশপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্বার্থে শক্তিশালী ও বিধ্বংসী আঘাত হানবে।

07 Mar 26 1NOJOR.COM

প্রতিবেশীদের প্রতি সম্মান জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করল ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।