Web Analytics

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনের সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তদন্তে আনিসুল হকের স্বনামে ও বেনামে মোট ১৮০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৮৮১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয় বাদ দিয়ে তাঁর নিট গ্রহণযোগ্য আয় আট কোটি ৬১ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। কমিশনের ভাষ্য অনুযায়ী, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মূল্য ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকা।

দুদক জানায়, তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলন হয়েছে। এসব হিসাবে মোট ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার লেনদেনকে অস্বাভাবিক ও সন্দেহজনক বলা হয়েছে। জেবুন্নেসা বেগম হক, শেখ ইফতেখারুল ইসলাম ও মোহাম্মদ ইকবালের নামে সিটিজেনস ব্যাংকের শেয়ার ও এফডিআরসহ সম্পদের কথাও উল্লেখ করেছে দুদক।

17 Sep 26 1NOJOR.COM

১৭২ কোটি টাকার বেশি অসংগতিপূর্ণ সম্পদের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।