জাপানে ক্রমবর্ধমান গরমের তীব্রতা বোঝাতে নতুন শব্দ ‘কোকুশোবি’ চালু করেছে দেশটির আবহাওয়া অফিস। গত গ্রীষ্মে দেশজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পর এই শব্দটি প্রবর্তন করা হয়। ‘কোকু’ শব্দের অর্থ ‘অত্যন্ত বেশি’, যা দিয়ে তীব্র গরমের দিন বোঝানো হবে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরিচালিত এক অনলাইন জরিপে ৪ লাখ ৭৮ হাজার মানুষ ১৩টি বিকল্পের মধ্যে থেকে এই শব্দটি বেছে নেন।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৯৮ সালে তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর ২০২৫ সালের গ্রীষ্মকাল ছিল সবচেয়ে উষ্ণ। সে সময় গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৩৬ ডিগ্রি বেশি ছিল। জুন থেকে আগস্টের মধ্যে ৯ দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ায়, আর ইসেসাকি শহরে রেকর্ড হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। টোকিওতে ২৫ দিন ও কিয়োটোতে ৫২ দিন ৩৫ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ছিল।
জেএমএ জানিয়েছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্তও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রেকর্ড গরমের পর জাপানে তীব্র তাপের নতুন নাম ‘কোকুশোবি’
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।