Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ এলাকায় মো. সিফাত হোসেন হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মামলাটিতে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জন আসামি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন, কারণ নির্ধারিত দিনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে পারেনি।

মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ রয়েছেন। গত ২৮ মে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে অব্যাহতি দেওয়ায় নিহতের বাবা কামাল হাওলাদার নারাজ হন। ১ সেপ্টেম্বর দাখিল করা নারাজি আবেদনে তদন্তে মূল বিষয় উপেক্ষা এবং ঘটনাস্থল পরিদর্শন না করার অভিযোগ তোলা হয়। শুনানি শেষে আদালত পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে সিফাত নিহত হন বলে মামলার সূত্রে জানা যায়।

10 Nov 26 1NOJOR.COM

সিফাত হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৪ ডিসেম্বর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।